আইন ১ খেলোয়াড় (দ্য প্লেয়ার্স)
04 Sep 2010 Comments Off
in cricket, Criclet Laws
আইন ১ খেলোয়াড় (দ্য প্লেয়ার্স)
১. খেলোয়াড়ের সংখ্যা
কোন খেলা হবে দুই দলে, প্রতি দলে থাকবে এগার জন খেলোয়াড়, যাদের একজন হবে অধিনায়ক। সম্মতির মাধ্যমে উভয় পক্ষে এগার জনের কম বা বেশী খেলায়াড়ের অংশগ্রহণে একটি খেলা হতে পারে, কিন্ত এগার জনের বেশী খেলোয়াড় কখনো একসাথে ফিল্ডিং করতে পারবে না।
২. খেলোয়াড়ের মনোনয়ন
টসের পূর্বে প্রত্যেক অধিনায়ক লিখিত ভাবে যে কোন একজন আম্পায়ারের কাছে তার খেলোয়াড় মনোনয়ন করবে। মনোনয়নের পর বিপক্ষ অধিনায়কের সম্মতি ব্যতিত কোন খেলোয়াড় পরিবর্তন করা যাবেনা।
৩. অধিনায়ক
যদি কোন সময় অধিনায়ক উপস্থিত না থাকে, একজন সহকারী তার হয়ে কাজ করবেন
(ক) যদি টস করার সময় অধিনায়ক উপস্থিত না থাকেন, তখন সহকারী অবশ্যই খেলোয়াড় মনোনয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন, যদি না তা(খেলোয়াড় মনোনয়ন) আগেই হয়ে থাকে, এবং টস করবেন। দ্রষ্টব্য উপরের ২ধারা এবং আইন ১২.৪ (দ্য টস)।
(খ) খেলোয়াড় মনোনয়ন পরবর্তী যে কোন সময়, শুধুমাত্র একজন মনোনীত খেলোয়াড় সহকারী হিসেবে এই আইনগুলোতে বর্ণিত অধিনায়কের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যসমূহ পালন করবেন।
৪. অধিনায়কদের দায়িত্ব
অধিনায়করা সবসময় এই বিষয়টি নিশ্চিত করতে দায়িত্ববদ্ধ যে চেতনা এবং খেলার ঐতিহ্য অনুযায়ী খেলা পরিচালিত হবার পাশাপাশি আইন অনুযায়ীও পরিচালিত হচ্ছে। দ্রষ্টব্য সূচনা – ক্রিকেটের চেতনা এবং আইন ৪২.১ (সংগত ও অসংগত খেলা – অধিনায়কদের ভূমিকা)।





Recent Comments